
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
এর আগে সকাল থেকে এলাকাবাসী ও কর্মী-সমর্থকেরা আব্দুল মন্নান যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন সে জন্য তাঁকে ঘেরাও করে রাখে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজনগর উপজেলার দত্তগ্রামে নিজ বাড়িতে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।
এ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী দেওয়া হয়েছে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে।
বিকেল ৫টায় জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের মোবাইল ফোনে যোগাযোগ করলে মাসুম আহমেদ নামে একজন বলেন, তাঁকে (মন্নান) একটি রুমের মধ্যে তালাবদ্ধ রাখা হয়েছে; যাতে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন। পুরো বাড়ি হাজার হাজার কর্মী সমর্থকেরা ঘিরে রেখেছেন।
অবরোধকারীদের ভাষ্য, তারা মন্নানের পক্ষে অনেকদিন ধরে নির্বাচনী কাজ করেছেন। তাঁকেই তারা প্রার্থী হিসেবে চান।
এর আগে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করেছেন। এ জন্য তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন এ জন্য সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে অবরোধ করে রেখেছেন। তবে এখানে জামায়াতের কোনো নেতা নেই। সবাই আমাদের এলাকাবাসী ও আমার বাবার কর্মী।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, আব্দুল মন্নান নামে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
উল্লেখ্য, মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে চূড়ান্ত করা হয়েছে। এর পর থেকে স্থানীয় জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একটা পক্ষ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।

রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে অন্য এক ডাকাত নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকারের সঙ্গে গণতন্ত্র জড়িত, আইনের শাসন জড়িত, রাইট টু ইনফরমেশন জড়িত। আমরা বলেছি বিচার বিভাগের সুবিধার্থে সাংবাদিকদের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রবেশাধিকার লাগবে...
১৬ মিনিট আগে
সাগরপথে মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় পাচারকারী চক্রের মূল হোতা রোহিঙ্গা আজিম উল্লাহসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ সদরের নাফ নদীর জেটিঘাটে আয়োজিত এক ব্রিফিংয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন
৩৮ মিনিট আগে