
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে পরে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বেলা আড়াইটা নাগাদ চট্টগ্রাম নগরের পতেঙ্গায় অবস্থিত র্যাব-৭ চট্টগ্রামের প্রধান দপ্তরে মোতালেবের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিন বাহিনীর সদস্যরা অংশ নেন। এ ছাড়া জানাজায় নিহত কর্মকর্তার স্ত্রী ও তাঁর তিন সন্তান উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
জানাজা শেষে পরে বিকেল ৪টার দিকে নিহত র্যাব কর্মকর্তা মোতালেবের লাশ একটি অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ি কুমিল্লা সদর উপজেলার অলিপুর গ্রামের উদ্দেশে রওনা হয় বলে জানা গেছে।
এর আগে সকালে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। পরে সেখান থেকে তাঁর লাশ চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে নিহত হন র্যাব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোতালেব।
আজ মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছে।
১৮ মিনিট আগে
আজ রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেটের অদূরে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আতিক হোসাইন। তিনি উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।
২৪ মিনিট আগে
শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাকমুন্সিরহাট বাজারের পাশে গেলে অন্ধকার স্থানে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে হামলা চালায়।
২৬ মিনিট আগে
সিলেটে চা-বাগানে ঘুরতে আসা এক তরুণীকে উত্ত্যক্ত ও হেনস্তা করেছে বখাটেরা। হেনস্তার সময় ওই তরুণী নিজেই তাঁর ফেসবুক পেজে লাইভ করেন। শনিবার (৩০ মে) সিলেট নগরীর গোয়াবাড়ির আলী বাহার চা-বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে