Ajker Patrika

মৌলভীবাজারে ৪ অনলাইন জুয়াড়ি র‍্যাবের হাতে আটক

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৪ অনলাইন জুয়াড়ি র‍্যাবের হাতে আটক
মৌলভীবাজারে চার অনলাইন জুয়াড়ি র‍্যাবের হাতে আটক। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে চারজন অনলাইন জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৯। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফ সদর গ্রামের অজিত আলীর ছেলে মকবুল হোসেন (৩৮), মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮) ও মৃত ফারুক মিয়ার ছেলে মো. সোয়েব আহমেদ (৩৮) এবং টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের আলিম উল্লাহর ছেলে আব্দুল বাসিত (৩৬)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিরবাজার এলাকার ব্রাদার্স টেলিকমে অভিযান চালানো হয়। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত