Ajker Patrika

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
উদ্ধার করা ফেনসিডিল। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ লাখ ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রংমহল বিওপির একটি টহল দল খাসমহল এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা।

অপরদিকে একই দিনে ধলা বিওপির টহল দল ধলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ভারতীয় গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত