Ajker Patrika

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২০: ২৮
উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে বাড়ির উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে পলাশ আহমেদ নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ আহমেদ ওই গ্রামের মো. হারুন বলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির উঠানে খেলছিল পলাশ। এ সময় তার মা গরুকে গোসল করানোর কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত পাশে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি। পরে তার মা তাকে বালতি থেকে তুলে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল রানা বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আরিফুল ইসলাম সুজা বলেন, বাড়ির উঠানে খেলার সময় অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে যায় পলাশ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত