
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ১০৯ নম্বর প্রধান পিলারের কাছাকাছি নাজিরা পশ্চিমপাড়া এলাকায় মরদেহ দেখানোর ব্যবস্থা করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এ উদ্যোগের জন্য বিজিবি ও বিএসএফের সদস্যদের প্রশংসা করেন মৃতের স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁর মুখ দেখার আকুতি জানান মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে বসবাসরত হাফিজা খাতুন। অন্যদিকে, ভারতে থাকা স্বজনেরাও বিএসএফের কাছে এ বিষয়ে আবেদন করেন। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার পর শূন্যরেখায় মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
মুজিবনগরের নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. শরিফুল ইসলাম জানান, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামের মোছা. জায়রা খাতুন (৭০) নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মারা যান। তাঁর মেয়ে হাফিজা খাতুন বাংলাদেশে বসবাস করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো মায়ের মুখ দেখতে চেয়েছিলেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাঁর সেই আকুতি পূরণের ব্যবস্থা করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. শরিফুল ইসলামসহ বিজিবির পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের পাথরঘাটা ক্যাম্পের ইন্সপেক্টর এস কে রয়সহ পাঁচ সদস্য।
মৃতের স্বজনেরা জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক পরিস্থিতিতে এমন সহানুভূতিশীল ভূমিকা দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করে। সীমান্তের শূন্যরেখায় মায়ের শেষ দর্শনের এই ঘটনা যেন মনে করিয়ে দেয়—রাষ্ট্রের সীমানা আলাদা হতে পারে, কিন্তু মানবিকতার কোনো সীমানা নেই।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৬ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২১ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২২ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে