মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাইলমারী গ্রামে বাড়ির পাশে একটি ডোবার পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
শিশুরা হচ্ছে উপজেলার মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) ও তার প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হাসেন (৩)। স্থানীয়রা জানান, বাড়ির পেছনে একটি ডোবায় দুজনকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফারুক হোসেন জানান, শিশু দুটিকে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পানিতে ডুবে দুটি শিশু মারা গেছে, এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থানে যায়। শিশু দুটির পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
১৪ মিনিট আগে
চট্টগ্রামে গ্রেপ্তারের একদিনের মাথায় কারাগারে নুরুল আলম (৪২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৩৭ মিনিট আগে
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে