
মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিংয়ের (লেগুনা গাড়ি) গাড়ির নিচে চাপা পড়ে আমির হামজা (৬) নামের এক শিশু মারা গেছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা উপজেলার রামনগর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। আমির হামজা রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সবুজ আহমেদ বলেন, আমির হামজা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিস্কুট, পাউরুটি ও ডিম বিতরণের গাড়ির ওপর উঠেছিল। পরে গাড়ি ব্যাকে চালালে অসাবধানতাবশত সে ওপর থেকে পড়ে গাড়ির নিচে চাপায় গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে প্রথমে বামন্দীর একটি হাসপাতালে নেন। সেখানে অবস্থা গুরুতর দেখে কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বামুন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের গাড়ি ঢুকলে আমির হামজা গাড়ির ওপরে ওঠে। এ সময় গাড়িটি ব্যাকে দিলে অসাবধানতাবশত সে ওপর থেকে পড়ে গাড়ির নিচে চাপায় গুরুতর আহত হয়। পরে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান বলেন, ‘আমির হামজা ছোট হলেও সে খুব হাসি-খুশি ছিল। সে সবার সঙ্গে মিশুক ছিল। এভাবে গাড়ির নিচে চাপা পড়ে মারা যাবে, এটা ভাবতেও অনেক কষ্ট হচ্ছে। আমির হামজার মৃত্যুতে আমাদের স্কুলের সবাই গভীরভাবে শোকাহত। তার পরিবারকে এ কঠিন সময়ে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িটি জব্দ রয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে