মেহেরপুরে ধর্ষণ মামলায় স্বপন আলী নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
আজ ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন। এ সময় জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।
আসামি স্বপন আলী মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর কেলাপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তাঁকে দণ্ডাদেশের পর কারাগারে পাঠানো হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আসামি স্বপন আলীর সঙ্গে কুষ্টিয়ার দৌলতপুরের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে গাংনী থানায় ডেকে নেন। সেদিন গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে রাতে আকুবপুর গ্রামের রফিকুল ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় গ্রহণ করেন। সেখানে প্রেমিকাকে ধর্ষণ করে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান স্বপন আলী।
পরদিন স্থানীয়দের সহযোগিতায় নিজ পরিবারের কাছে ফেরত পাঠানো হয় ধর্ষণের শিকার মেয়েটিকে। ২২ সেপ্টেম্বর ২০১৬ গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বপন আলী ও শাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ তদন্তে সাহারুল ইসলামের নাম বাদ দেয়।
এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

সরকারের (অন্তর্বর্তীকালীন) পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করিনি। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটি শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের ওপেনিয়ন...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ...
৩ ঘণ্টা আগে
নদীর প্রবাহ দুই ভাগ হয়ে গেছে। অল্প কিছু পানি প্রবাহিত হচ্ছে বাঁ তীর দিয়ে আর এরচেয়ে একটু বেশি পানির প্রবাহ ডান তীরে। মাঝের অংশের পুরোটিই ধু ধু বালুচর। এভাবেই মরুভূমিতে পরিণত হয়েছে রাজশাহীর পদ্মা নদী। নদীর বেশির ভাগ অংশেই হাঁটুপানিও মিলছে না।
৪ ঘণ্টা আগে
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এ
৪ ঘণ্টা আগে