মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৬ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত যুবক ধানকোড়া এলাকায় ঘোড়ার গাড়ি চালাতেন। তার বাড়ি উপজেলার ফুকুরহাটী ইউনিয়নে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ওই যুবক তার ঘোড়াকে খাওয়ানোর জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতে পাশের ভুট্টা খেতে যাওয়ার সময় ওই শিশুটিকে খেলা করতে দেখে। তখন প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পারে এবং ওই যুবককে ধরে পুলিশকে খবর দেয়। ভুক্তভোগী শিশুটিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে রোববার রাতে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
২ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে