
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। আজ মঙ্গলবার দুপুরে বাঘুটিয়া বাজারে কয়েক শ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ড্রেজার বন্ধ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। এ সময় ‘বালুখেকোদের দৌরাত্ম্য আর নয়’, ‘আবাদি জমি বাঁচাও’ ইত্যাদি স্লোগান দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বাঘুটিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জয়নগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বিএসসি, বাঘুটিয়া ইউনিয়নের সদস্য ইকবাল হোসেন, আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মোজাম্মেল হোসেন, শাহজাহান মাস্টার, আবদুল লতিফ মিয়া প্রমুখ।
জানা গেছে, দৌলতপুরে ড্রেজারে বালু তোলায় হুমকির মুখে পড়েছে আবাদি জমি, বসতভিটা ও পরিবেশ। অবৈধভাবে বালু তোলার কারণে উপজেলার বাঘুটিয়া, পারুরিয়া, বাচামারা, ইসলামপুর, জোতকাশি ও পাচুরিয়া মৌজার উর্বর কৃষিজমি ধ্বংসের হুমকিতে পড়েছে। রাত-দিন ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন চলছে। নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা। হুমকির মুখে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ অসংখ্য স্থাপনা।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মানববন্ধনের খবর পেয়েছি। ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে