
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিপ্লব হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে কৃষকের ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা ড্রেজার মেশিনটি জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল বাতেন বাদলের কাছে জিম্মায় রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
অভিযুক্ত বিপ্লবের বাড়ি উপজেলার হরগজ ইউনিয়নের পূর্বনগর গ্রামে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হরগজ পূর্বনগর এলাকার কৃষকদের তিন ফসলি জমিতে ড্রেজার বসিয়ে মাটি কেটে বিক্রি করছে বিপ্লব ও তাঁর দলবল। কৃষকেরা প্রতিবাদ করতে গেলে উল্টা প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ বিষয়ে ভুক্তভোগী কৃষকেরা ইউএনও বরাবর অভিযোগ জানান। ১২ অক্টোবর সাটুরিয়ার ইউএনও ইকবাল হোসেন তাঁর দপ্তরে কৃষকের কাছ থেকে গণশুনানি নেন। কিন্তু গণশুনানির পর সমস্যার কোনো সুরাহা মেলেনি। এতে ওই চক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। আজ হরগজ পূর্বনগর গ্রামের কৃষক মো. মহর আলী জেলা প্রশাসকের কাছে বিপ্লব হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে জেলা প্রশাসক ইউএনওকে আজকের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কৃষক মহর আলী বলেন, ‘মাটিখেকো বিপ্লব হোসেন একটি লাঠিয়াল বাহিনী গঠন করে অবৈধভাবে মাটি কাটছে। তাকে মাটি কাটতে নিষেধ করলে সে ওই লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের হুমকি-ধমকি ও এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তার ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে বিপ্লব হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু কাউকে পাওয়া যায়নি। আজ বিকেলে সাটুরিয়া উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মৌমিতা গুহ ইভা ঘটনাস্থলে গিয়ে অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল বাতেন বাদলের নিকট জিম্মায় রেখেছেন।

নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
১৬ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিন ছেলেকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা ইসলামের কাছে এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর সহোদর মো. আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
১ ঘণ্টা আগে