ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের (৪৩) বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যানের দাবি, তিনি রাজনীতিক প্রতিহিংসার শিকার।
এ ঘটনায় ঢাকার আশুলিয়া থানায় গত মঙ্গলবার মামলা করেছেন ভুক্তভোগী নারী। তবে মামলার বিষয়টি এলাকায় আলোচনায় আসে আজ শনিবার।
অভিযুক্ত শফিকুল ইসলাম চক মিরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের চক হরিণচর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী দৌলতপুর উপজেলার বাসিন্দা ও আশুলিয়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজের সুবাদে চক মিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে প্রায় ৮ বছর আগে ওই নারীর পরিচয় হয়। পরে মোবাইল ফোনে তাদের মধ্যে যোগাযোগ চলে। দীর্ঘ আলাপে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতিতে তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কাছে তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয় দিতেন। গত এপ্রিল মাসে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে বিয়েতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান শফিকুল। পরে ব্যক্তিগত ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এরপর ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় বাদী হয়ে মামলা করেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীর সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু তাঁর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক ছিল না।’ সেই সঙ্গে আপত্তিকর, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর কথা অস্বীকার করেন তিনি।
এ মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে ওই নারী মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৮ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩৭ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে