
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার কারণ ব্যাখ্যা করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তাঁর দাবি, ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরতেই জিন্নাহর ছবি ও তাঁর বাংলা ভাষাবিরোধী বক্তব্য সংগ্রহশালায় প্রদর্শন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ডাকসু আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ফরহাদ।
এস এম ফরহাদ বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন হঠাৎ করে সংঘটিত হয়নি। এর আগে ধারাবাহিকভাবে অনেক প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছিলেন, “পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু।” তাঁর সেই বক্তব্যটি আমরা ভাষা আন্দোলনের পটভূমি হিসেবে উল্লেখ করেছি। ছবির নিচে ইংরেজিতে তাঁর বক্তব্যের সরাসরি উদ্ধৃতিও দেওয়া হয়েছিল।’
ডাকসু জিএস বলেন, ‘আমরা যদি জিন্নাহর ছবি এবং তাঁর “উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা”—এই বক্তব্যসংবলিত ক্যাপশনটি না দিতাম, তাহলে হয়তো বলা হতো, জিন্নাহ যে বাংলা ভাষার বিরোধিতা করেছিলেন, আমরা তা লুকিয়েছি কিংবা তাঁকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছি। অথচ এখন ছবি ও ক্যাপশন দেওয়ার পর সেটির বিরোধিতা করা হচ্ছে।’
ছাত্রদলের প্রতিক্রিয়ার সমালোচনা করে ডাকসু জিএস বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, ছাত্রদল পক্ষান্তরে জিন্নাহর পক্ষে অবস্থান নিয়েছে। তারা ছবিটি সরিয়ে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। এর অর্থ দাঁড়ায়, জিন্নাহ যে বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই ইতিহাস তারা আড়াল করতে চায়। আমরা সেখানে সঠিক ইতিহাসই তুলে ধরেছিলাম।’ তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে দুটি বিষয় হতে পারে—হয় তারা ইতিহাস জানে না এবং পড়াশোনা করেনি, অথবা ইচ্ছাকৃতভাবে জিন্নাহর ভূমিকা আড়াল করার চেষ্টা করছে। সম্ভবত জিন্নাহর প্রতি তাদের আলাদা প্রীতি রয়েছে।’
এদিকে জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনায়ও মন্তব্য করেন এস এম ফরহাদ। তিনি বলেন, ‘আজ একজন শিক্ষার্থী ছবিটি ভেঙেছেন বলে দেখলাম। শুনেছি, তিনি উর্দু বিভাগের শিক্ষার্থী। আমরা ছবি ও ক্যাপশনের মাধ্যমে দেখিয়েছি যে জিন্নাহ উর্দুর পক্ষে অবস্থান নিয়েছিলেন। সম্ভবত ওই শিক্ষার্থী চান না, উর্দুর বিষয়ে জিন্নাহর সেই অবস্থান মানুষ জানুক। এ কারণেই তিনি ছবিটি ভেঙে থাকতে পারেন।’

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২ মিনিট আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
২২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম।
৩০ মিনিট আগে