চপলা রানী দাস হলেন মাঝি। নৌকা বেয়ে জীবন চালান। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। তার আগের তিন বছর অসুস্থ স্বামীকেও দেখতে হয়েছে। এই ১৮ বছর ধরে জীবন আর সংগ্রাম তাঁর জীবনে মিলেমিশে গেছে। চারটি সন্তান নিয়ে এই অকূল দরিয়া পাড়ি দিচ্ছেন তিনি। সন্তানেরা এখন বড় হয়েছেন, কিন্তু অভাব কাটেনি তাঁদের।
চপলার নামের সঙ্গে ‘রানী’ শব্দটি আছে। কিন্তু রানির জীবন তাঁর নয়। মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা নতুন বাজার থেকে গোপীনাথপুর বটতলা (মনু পীরের মাজার) ইছামতী নদীতে মানুষ পারাপার করেন তিনি।
একসময় গোপীনাথপুর মজমপাড়া, উত্তরপাড়া, উজানপাড়া, কদমতলী, কুটির বাজার, মোহাম্মদপুর, কোটকান্দি, কুশিয়ারচরসহ অনেক এলাকার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করত। কিন্তু কয়েক বছর আগে ঝিটকা-গোপীনাথপুর-বাল্লা সড়কটি পাকা হলে এ ঘাটে পারাপারের চাহিদা কমে যায়। সড়কপথে যেতে পারলে নদীপথের কী দরকার?
পঞ্চাশোর্ধ্ব চপলা রানী দাসের স্বামী ছিলেন সুবাস চন্দ্র দাস। তাঁদের বড় মেয়ে সরস্বতী রানী দাসের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে সঞ্জীব চন্দ্র দাস পেশায় কাঠমিস্ত্রির সহকারী। কাজ করেন টাঙ্গাইলে। বউ নিয়ে সেখানে থাকেন। ছোট মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্বামীর রেখে যাওয়া চার শতাংশ জায়গার ওপর প্রায় ১৫ বছর আগে কারিতাসের দেওয়া একটি ঘরে বসবাস করেন চপলা রানী। ঘরটিও টাকার অভাবে মেরামত করতে না পারায় জরাজীর্ণ।
এলাকার অনেকেই আছেন, যাঁরা কোলের ছেলেকে নিয়ে নৌকা বাইতে দেখেছেন চপলা রানী দাসকে। তাঁদেরই একজন ঝিটকা নতুন বাজারের ব্যবসায়ী রাজিব। তিনি জানালেন, রাস্তাঘাট উন্নয়ন হওয়ায় এই ঘাটে এখন মানুষ পারাপারের চাপ নেই। ফলে খেয়া নৌকায়ও আগের মতো আয়-রোজগার নেই। তারপরও টুকটাক যা হয়, তা দিয়েই চপলা রানী খুব কষ্ট করে চলেন। স্বামীর মৃত্যুর পর এই খেয়া নৌকাই ছিল তাঁর জীবিকার একমাত্র অবলম্বন। নদীর পাড়ে টংঘর তুলে সারা রাত নদীর পাড়েও কাটিয়েছেন মানুষ পারাপারের জন্য।
চপলা রানীর ছোট ছেলে আকাশ চন্দ্র দাস বলেন, ‘শিশুকালেই বাবাকে হারিয়েছি। আমার মা এই নৌকা চালিয়েই আমাদের বড় করেছেন। আমি ও আমার ছোট বোন গোপীনাথপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছি। টাকার অভাবে আর পড়াশোনা করতে পারিনি। ছোট বোনটির বিয়ের বয়স হয়েছে। কিন্তু আমাদের যে অর্থনৈতিক অবস্থা, তাতে খুব চিন্তায় আছি। বর্তমানে নতুন বাজারের কাঁচামালের ব্যবসায়ী শফি ভাইয়ের মাধ্যমে কুটির বাজারে কাঁচামালের ব্যবসা করি। বাজার ভাঙার পর আমি বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই খেয়াঘাটে নৌকা চালাই। আর সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত আমার মা নৌকা চালান। মূলত আমরা মা-ছেলে মিলেই যে যখন পারি এই খেয়া চালাই।’
গোপীনাথপুর গ্রামের মানুষ প্রতিবছর ধান দেয়। ঈদের মাঠ থেকেও কিছু টাকাপয়সা তারা উঠিয়ে দেয়। বিধবা ভাতার একটা কার্ড পেয়েছেন। এ দিয়েই সংসার চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, শিগগিরই চপলা রানীকে সরকারি সহায়তা দেওয়া হবে।

টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাচালক সুলতান মিয়াকে (৫৫) নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে অচেতন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২ ঘণ্টা আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
২ ঘণ্টা আগে