
মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার (৪ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে সৎবাবার বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার মতি মিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বিয়ে করেন। পরে তাঁর ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। এক বছর ধরে ওই শিশুটির ওপর সৎবাবার কুনজর পড়ে। গত শুক্রবার (১ মে) রাতে শিশুটিকে তার সৎবাবা ধর্ষণ করেন। সকালে শিশুটির মা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
শিশুটির মা বলেন, ‘মতি মিয়া একজন মাদকাসক্ত। কয়েক মাস আগেও সে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোকজন ও মতি মিয়া বিষয়টি ধামাচাপা দেয়। এ বিষয় নিয়ে আমাকে একাধিকবার মারধর করে মতি মিয়া। প্রশাসনের কাছে আমি উপযুক্ত বিচার চাই।’
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজস্ব তহবিলের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করে। নির্মাণ শেষে টয়লেটের দেয়ালে স্থাপিত নামফলকে ব্যয় লেখা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। একটি ছোট অবকাঠামোর জন্য এমন ব্যয়ের অঙ্ক দেখে স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দেয়।
১৩ মিনিট আগে
সিলেট বিভাগে হামের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত মঙ্গলবারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ২৫ শিশুর মৃত্যু হলো। রোগী বৃদ্ধির পাশাপাশি মৃত্যু বাড়লেও সেবার মান বাড়েনি বলে অভিযোগ স্বজনদের।
২৮ মিনিট আগে
বরিশালের হিজলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের মধ্যে শিপন মালথিয়া (২০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকার নদী থেকে সিপনের লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে।
৩৯ মিনিট আগে