সিলেট বিভাগে হামের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত মঙ্গলবারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া দুই শিশু হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার সরতীষ গ্রামের আব্দুল আফিকের ছেলে ছয় মাস বয়সী ওমর এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরতপুর গ্রামের টুটুল সরকারের ছেলে পাঁচ মাস বয়সী প্রিয়ম সরকার। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২০০ রোগী ভর্তি আছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন চিকিৎসা নিচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে ৬৩ জন। এ সময়ে নতুন করে একজনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের লিটন সরদারের ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র...
৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৭ মে নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১০ মিনিট আগে
কেইপিজেড এলাকায় গাছ কাটতে গিয়ে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়ে দুর্বৃত্তরা। এ সময় তারা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ সরে যাওয়ার পর আবারও সংঘর্ষ শুরু হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জড়িতদের ধরতে রাত থেকেই অভিযান চালানো হচ্ছে।
১৯ মিনিট আগে
২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজস্ব তহবিলের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করে। নির্মাণ শেষে টয়লেটের দেয়ালে স্থাপিত নামফলকে ব্যয় লেখা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। একটি ছোট অবকাঠামোর জন্য এমন ব্যয়ের অঙ্ক দেখে স্থানীয়দের মধ্যে বিস্ময় দেখা দেয়।
১ ঘণ্টা আগে