
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। পরে শিক্ষকদের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে প্রায় দেড় ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যান।
শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ জুন (মঙ্গলবার) বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আবুল কালাম শামসুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। ওই দিন পূর্বে পদত্যাগ করা প্রধান শিক্ষক কোহিনুর ইসলামকে পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে সিনিয়র সহকারী শিক্ষক মনজুরুল আলম আপত্তি জানিয়ে বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এ নিয়ে কথোপকথনের একপর্যায়ে কিছু বহিরাগত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
ঘটনার প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘শিক্ষকের ওপর হামলা কেন? জবাব চাই, বিচার চাই’, ‘সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ এবং ‘হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। একজন শিক্ষকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং শিক্ষাব্যবস্থা ও সভ্য সমাজের ওপর আঘাত। বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশ করে একজন শিক্ষককে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।’
তাঁরা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মৌচাক রতনপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজশাহীর চারঘাট মডেল থানার এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ১০ হাজার টাকায় ছেড়ে দেওয়া, আরেকজনকে ১০ হাজার টাকা নিয়ে মাদক মামলায় ফাঁসানো এবং মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম।
৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর এলাকায় করতোয়া নদীর বাঁধে প্রায় আধা কিলোমিটারজুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে সড়ক নদীগর্ভে বিলীন হয়ে চলাচল ব্যাহত হচ্ছে, ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন ও পাউবো।
১৬ মিনিট আগে