মানিকগঞ্জের হরিরামপুরে মৎস্য সম্পদকে ধ্বংস করতে পদ্মা নদীসহ খাল বিলে ব্যবহার করা হচ্ছে ‘চায়না দোয়ারি’ নামের বিশেষ এক ধরনের জাল। সেই জালে নির্বিচারে মারা পড়ছে পোনাসহ সব ধরনের মাছ। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার মৎস্য সম্পদ।
সরেজমিন পদ্মা নদীসহ ভাতছালা, দিয়ারবিল ও গোপীনাথপুর বিলে গিয়ে দেখা যায়, অসংখ্য বাঁশের খুঁটি দাঁড়িয়ে আছে আর খুঁটিতে বেঁধে রাখা হয়েছে চায়না দোয়ারি জাল। কমপক্ষে ৮০ ফুট লম্বা একেকটি ফাঁদ।
এদিকে উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৮ কি.মি এলাকায় পদ্মাপাড় রক্ষাবাধ রয়েছে। এ বাঁধের আন্ধারমানিক খালপাড় বয়রা, দাশকান্দি বয়রা, দড়িকান্দি, রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর, আলগীচর, জগনাথপুর, রামকৃষ্ণপুর, হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর, হারুকান্দি এলাকার কয়েকটি জায়গায় জিও ব্যাগ কেটে চায়না দোয়ারি (জাল) বেঁধে রাখা হয়েছে। জিও ব্যাগে বাঁশ দিয়ে গর্ত করে ফেলানো হয়েছে এসব জাল। এতে করে হুমকির মুখে পড়েছে বাঁধ।
‘চায়না দোয়ারি’ দিয়ে মাছ শিকারি কয়েকজন জেলে জানান, তাঁরা এই বর্ষায় এ ফাঁদ দিয়েই মাছ শিকার করছেন। একেকটি চায়না দোয়ারির দাম পড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। সহজে মাছ ধরা পড়ে। পরিশ্রম কম, আয়ও বেশি।
গোপীনাথপুর ইউনিয়নের বিল্টু মিয়া নামের এক মৎস্য শিকারি বলেন, ‘আমি চায়না জাল দিয়ে মাছ ধরি না। বাঁশের তৈরি দোয়ারি দিয়ে মাছ ধরি। আমি পদ্মায় দোয়ারি দিয়ে মাছ ধরি। মাঝে মাঝে বিলেও ধরি। আমাদের গোপীনাথপুর বিলে ৮০ ভাগ জেলে চায়না দোয়ারি দিয়ে মাছ ধরে।’
চালা ইউনিয়নের হারেস নামের এক মৎস্য শিকারি বলেন, ভাতছালা বিলে শতকরা ৯০ ভাগ মৎস্য শিকারি চায়না জাল দিয়ে মাছ ধরেন।
চালা ইউনিয়নের সট্টি গ্রামের কালাম দেওয়ান বলেন, ‘পুরো ভাতছালা বিলে হাজার হাজার জাল পেতে রাখা হয়েছে। ছোট ছোট পোনা ধরছে তাঁরা। আমি উপজেলা মৎস্য কর্মকর্তাকেও জানিয়েছি।’
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘চায়না দোয়ারি দিয়ে মাছ ধরতে গিয়ে আমার ইউনিয়নের পদ্মা পাড়ের বেড়ি বাধেরও ক্ষতি করছে মৎস্য শিকারিরা। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’
হরিরামপুর উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘চায়না দোয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালানো হবে। কয়েক দিন আগে ইউএনও স্যার আর আমি ১ হাজার মিটার জাল জব্দ করেছি।’
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ধূলসুরা এলাকায় কয়েক দিন আগে ১ হাজার মিটার চায়না জাল ধ্বংস করেছি। কারেন্ট জাল এবং চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৪ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৫ ঘণ্টা আগে