Ajker Patrika

মানিকগঞ্জে ছয় মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস

ঘিওর, (মানিকগঞ্জ), প্রতিনিধি 
মানিকগঞ্জে ছয় মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস
আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয় মামলার আলামত হিসেবে জব্দ করা গাঁজা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার ছয়টি মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস করেছে আদালত। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আইনগত প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস কার্যক্রমের সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খানসহ আদালতের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ধ্বংস করা গাঁজার মধ্যে ২০ কেজি শুকনো গাঁজা এবং ১২ কেজি গাঁজা গাছ ছিল। মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় দায়ের করা ছয়টি মাদক মামলার আলামত হিসেবে এসব গাঁজা জব্দ করা হয়েছিল।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মামলার আলামত হিসেবে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।’

আদালত সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী এসব মাদকদ্রব্য আদালত প্রাঙ্গণেই ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত