
পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) পৌর শহরের উকিলপট্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাঁর দুই সহযোগী সজীব ও রাসেল।
পুলিশ সূত্রে জানা গেছে, সুমন ফকির তাঁর সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিলেন। ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লাখ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ চাঁদা না দেওয়ায় জোরপূর্বক নিয়ে আসেন। এ সময় তাঁরা প্রতিবাদ করলে মারধরসহ নারীদের শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা বলেন, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামি সুমনসহ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তারের পর রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার সকালে উপজেলার পৌর এলাকায় ও দুপুরে বামনডাঙা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
১০ মিনিট আগে
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। এ সময় তাঁদের সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিস নেয় ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
২০ মিনিট আগে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কের ওপর শুকাতে দেওয়া খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বোন। আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে