
আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী অভিনেতা জাহের আলভীসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছে পরিবার। অপর আসামিরা হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি ও অভিনেত্রী ইফফাত আরা তিথি। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলা ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
আজ রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। তিনি বলেন, আজ সকালে ইকরার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহের ভালুকার ধীতপুর ইউনিয়নে তাঁর গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে বাদ আসর সমাহিত করা হয় ইকরাকে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এজাহারের একটি কপি বিমানবন্দরের অভিবাসন পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী আলভী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে যেন দ্রুত গ্রেপ্তার করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপরই নিহত ইকরার পরিবার ও স্বজনেরা অভিযোগ করেন, জাহের আলভী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোয় তাঁদের দাম্পত্যজীবনে কলহ শুরু হয়। এ জন্য ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ দিন ইকরার মা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আলভীর বিবাহবহির্ভূত সম্পর্ক ও তাঁর মায়ের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
ইকরা ও আলভীর ১৫ বছরের বিবাহিত জীবন ছিল। তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এর পর থেকে বিষয়টি ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাঁদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।

সুনামগঞ্জে আদালত চলাকালে জামিননামা গ্রহণের সময় ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
৭ মিনিট আগে
সুন্দরবনের ভেতরে জেলেদের ওপর হামলা, মারধর ও মাছ ধরার জাল লুটের অভিযোগ উঠেছে অন্য জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলেদের পক্ষে মো. আব্বাস উদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী বাগেরহাটের শরণখোলা থানা ও সুন্দরবন পূর্ব বন বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন।
২৫ মিনিট আগে
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
৩২ মিনিট আগে
ভারতের কলকাতায় পলাতক থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়।
৪২ মিনিট আগে