
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আকস্মিকভাবে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মাপাড়ে ভ্রমণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক এলাকায় পদ্মা নদীর তীরে কিছু সময় কাটান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিন শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে আসেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ঝিটকা বাজার হয়ে হরিরামপুরের আন্দারমানিক এলাকায় পৌঁছান তিনি।
পদ্মার তীরে অবস্থানকালে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় নদীভাঙন প্রবণ ও নদীতীরবর্তী এলাকার মানুষের খোঁজখবর নেন তিনি। স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
আলাপচারিতায় নদীভাঙন, যোগাযোগব্যবস্থা ও নদীকেন্দ্রিক জনজীবনের নানা বিষয় উঠে আসে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে হাসনাত আবদুল্লাহর হঠাৎ পদ্মাপাড়ে আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।
স্থানীয়রা বলেন, পদ্মার তীরবর্তী এলাকায় একজন রাজনৈতিক নেতার সরাসরি উপস্থিতি তাঁদের ভালো লেগেছে। তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তাঁর কাছে তুলে ধরেছেন।
পরে সন্ধ্যায় আন্দারমানিক ঘাট থেকে ঢাকার উদ্দেশে হরিরামপুর ত্যাগ করেন হাসনাত আবদুল্লাহ। স্থানীয় সূত্র জানিয়েছে, তাঁর এই সফরটি ব্যক্তিগত।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
১১ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
৪৪ মিনিট আগে