
মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দিনা (দিদার) পুলিশকে তথ্য দেন যে সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর নেতৃত্বে ডিবির একটি দল অভিযানে যায়।
প্রথমে ঘরবাড়িতে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া না গেলেও পরে দিনার দেখিয়ে দেওয়া বাড়ির উত্তর পাশে টয়লেটের সেপটিক ট্যাংকের কাছ থেকে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের একটি ব্যাগ উদ্ধার করা হয়। সেখান থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান জব্দ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে দিনা স্বীকার করেন, পূর্বশত্রুতার কারণে রামপ্রসাদ ঘোষকে ফাঁসাতে স্বাধীন ও তিনি মিলে গোপনে অস্ত্র দুটি পুঁতে রেখেছিলেন। এরপর রাত ৪টা ৪০ মিনিটে দিনাকে গ্রেপ্তার করে পুলিশ।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, অবৈধ অস্ত্র রাখা, পুলিশকে মিথ্যা তথ্য প্রদান ও কাউকে ফাঁসানোর চক্রান্তের অভিযোগে দুজনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
১১ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
৪৪ মিনিট আগে