
নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় আল আমিন (২৩) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত আল আমিন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মোহাম্মদ মফিজের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটির হেলপার আল আমিন তখন ট্রাকের পেছনে কাজ করছিলেন। এ সময় যশোর থেকে নড়াইলগামী একটি প্রাইভেট কার ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনে থাকা আল আমিন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া প্রাইভেট কারের দুই যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৯ শতাংশ প্রবীণ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ। তবে কিছু পরিসংখ্যানে এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ পর্যন্ত বলা হচ্ছে। আর ২০৫০ সালের মধ্যে প্রতি পাঁচজনে একজন প্রবীণ নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণ নারীদের বড় একটি...
১ মিনিট আগে
মিয়ানমারের রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রপ্ত অবস্থায় পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
১০ মিনিট আগে
দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনা বাড়ছে। সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি) প্ল্যাটফর্মে গত ২১ মাসে পাওয়া ৮০টি অভিযোগের মধ্যে ৫৫টিই নারীদের। এসব অভিযোগের মধ্যে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম...
৩৪ মিনিট আগে
বরিশাল নগরীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আমিনা খানম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
৩৯ মিনিট আগে