
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ ব্যক্তিরা হলো দৌলতপুর উপজেলার বাচামারা পূর্ব পাড়া গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে বর্ষা খাতুন (২০) ও মো. রাহেজ বয়াতীর মেয়ে লামিয়া খাতুন (১০)। জানা গেছে, বর্ষা কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গতকাল বুধবার বেলা ২টার দিকে বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুছ আলী সেকের বাড়ির পেছনের যমুনা নদীতে একই পাড়ার ছয়জন নারী ও এক শিশু গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সবাই ভেসে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ থাকে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে শিবালয়ের আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তবে নদীতে প্রবল স্রোত ও অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে বর্ষা ও লামিয়া নিখোঁজ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলকে সহায়তা করছে।
আরিচা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, গতকাল সন্ধ্যায় অভিযান বন্ধ করার পর আজ সকাল ১০টা থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১২ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে