মানিকগঞ্জের শিবালয়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগী বৃদ্ধার গলায় থাকা রুপার চেইন চুরির অভিযোগও উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া চেইন উদ্ধার করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা ভিক্ষা করেন। ঘটনার পর তিনি বিষয়টি স্বজনদের জানান এবং শুক্রবার শিবালয় থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন স্থানীয় একটি বাজারে ভিক্ষা করার সময় আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) তাঁর কাছে এসে জানান, রবিনের মা তাঁকে কিছু দেওয়ার জন্য বাড়িতে ডাকছেন। তাঁদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে তাঁদের সঙ্গে রওনা দেন। পরে দক্ষিণ তেওতা এলাকার একটি বাঁশঝাড়ের কাছে পৌঁছালে ওই দুই ব্যক্তি তাঁকে জোরপূর্বক ভেতরে নিয়ে যান। সেখানে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ধর্ষণের সময় অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগী বৃদ্ধার গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের একটি রুপার চেইন চুরি করেন। পাশাপাশি ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার বিষয়ে স্বজনদের অবহিত করার পর স্থানীয় লোকজনের সহায়তায় শুক্রবার বিকেলে ষাইটঘর বাজার এলাকা থেকে আশরাফুল ও রবিনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা চুরি হওয়া রুপার চেইন তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের (৪৫) কাছে বিক্রির কথা স্বীকার করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে চুরি হওয়া রুপার চেইন উদ্ধার করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে