মাগুরা শালিখায় বসতঘরে অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়ায় (কালিগঞ্জ রোডে) এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন কর্মকার (৪০)। তিনি ওই এলাকার মৃত দিলীপ কর্মকারের ছেলে। তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে সাত বছর ধরে শয্যাশায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সঞ্জয় কুমার আজকের পত্রিকাকে জানান, সুমনকে তাঁর মা সেবাযত্ন করতেন। সকালে তাঁদের ঘরে আগুন লাগে। পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর মধ্যে সুমনের মা অসুস্থ হয়ে পড়লে তিনি আর ঘরে থাকা ছেলের কথা কাউকে বলতে পারেননি। পরে আগুনের বিস্তার বেড়ে গেলে শালিখা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে সুমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে প্যারালাইসিসের রোগী সুমন আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান। তাঁদের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।’
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সুমনের লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হতে পারে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে