
ফুটবল বিশ্বকাপের আসর বসতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগকে ঘিরে তৈরি হচ্ছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামে তৈরি করা হয়েছে ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা।
উপজেলার বাবুখালী ইউনিয়নের বাঁশো উত্তরপাড়া এলাকার স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এই পতাকাটি তৈরি করা হয়।
পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা এমবি হাসান মৃধা জানান, ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। গ্রামের যুবকদের নিয়ে এই আয়োজন করা হয়েছে, যাতে ফুটবল উন্মাদনা আরও ছড়িয়ে পড়ে।
আয়োজক কমিটির সদস্য জুয়েল রানা জানান, প্রায় ১৮ হাজার টাকা ব্যয়ে ১৫ টি থান কাপড় কেটে এই পতাকা তৈরি করা হয়েছে। গ্রামের তরুণরা নিজেদের অর্থ ও সহযোগিতায় এটি বাস্তবায়ন করেছেন। কাপড় কেনা, সেলাই থেকে শুরু করে টাঙানো পর্যন্ত পুরো কাজটি স্থানীয় সমর্থকেরাই সম্পন্ন করেন।
বর্তমানে বাঁশো তিন রাস্তার মোড় থেকে আজিজার মোল্যার দোকান পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে পতাকাটি টাঙানো হয়েছে। সবুজ ও হলুদ রঙের এই বিশাল পতাকা দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে মানুষ ভিড় করছেন। পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্বকাপ শুরুর আগেই এ আয়োজন গ্রামের মধ্যে একটা উৎসবের আবহ তৈরি করেছে।
এদিকে ব্রাজিল সমর্থকদের এই উদ্যোগের পাশাপাশি স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরাও নিজেদের অবস্থান জানিয়ে রসিকতা করছেন। আর্জেন্টিনা ভক্ত নাহিদ হাসান বলেন, “পতাকা যত বড়ই হোক, কাপ কিন্তু আমরাই নেব।” তবে তিনি ব্রাজিল সমর্থকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৯ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১০ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২২ মিনিট আগে