যশোর জেলা শহরে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার সরশুনা গ্রাম থেকে মোটরসাইকেলের নৌকা চালিয়ে এসেছেন। ঘুরছেন গোটা শহরে। পথচারীরাও দেখে মুগ্ধ। ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম বসিয়ে বুধবার দুপুরে যশোরের উদ্দেশে রওনা দেন শহর আলী। তিনি মূলত বাউলগান করেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এরকম নৌকা বানিয়ে মাগুরা থেকে ছুটে এসেছেন।
শহর আলী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আছে। তাই এই নৌকা নিয়ে এসেছি। মানুষকে আনন্দ দেব, নিজেও আনন্দ পাব।’
প্রধানমন্ত্রীর জনসমাবেশ শেষ হওয়া পর্যন্ত যশোরে থাকবেন শেখ শহর আলী। জনসভার এলাকায় নৌকা নিয়ে ঘুরবেন এবং বাউলগান শোনাবেন বলে জানান তিনি।
আজ যশোর জেলা শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই ভেন্যুসহ পুরো শহর সমাবেশস্থলে পরিণত করতে গত সাত দিন ধরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জনসভা ঘিরে প্রচার-প্রচারণা আর স্লোগানে মুখর যশোর। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ এবং উন্নয়নের নতুন ভাবনার কথা শুনতে অপেক্ষায় রয়েছেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে