
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে কাচের জানালা ভেঙে যায়।
আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, এতে জানালার গ্লাস ভেঙে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের ওপরের অংশে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়। গেটে সাময়িক আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে বাড়িটির চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এটি পেট্রলবোমা হামলা ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান আজকের পত্রিকাকে বলেন, সাকিব আল হাসানের বাড়িতে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে চলে যায়। সেখানে বর্তমানে পুলিশ মোতায়েন আছে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৫ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
৫ ঘণ্টা আগে