
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নে সুস্থ ও দেশীয় সংস্কৃতিচর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতা এবং অপসংস্কৃতি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বুনাগাতী ডিগ্রি কলেজ জাতীয়করণসহ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দাবি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুনাগাতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনার জবাবে নিতাই রায় চৌধুরী আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বুনাগাতী ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ডিও লেটার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বুনাগাতী ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্য দাবির প্রতিও সমর্থন জানান। বুনাগাতী বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষকের এমপিওভুক্তি এবং কারিগরি বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের ঐক্য গুরুত্বপূর্ণ।
নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
আগামী শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, এ বছর দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ৪ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা করার ঘোষণা দিয়েছেন। দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। এ বছর পূজামণ্ডপের সংখ্যা গত বছরের তুলনায় বেশি হবে বলেও তিনি উল্লেখ করেন।
বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দেশীয় খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন নিতাই রায় চৌধুরী। নৌকাবাইচ ও কাবাডিসহ ঐতিহ্যবাহী দেশীয় খেলাধুলার আয়োজন বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভির হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বুনাগাতী ইউনিয়নের পাঁচটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা বদলিতে নীতিমালা লঙ্ঘন, রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বদলি-সংক্রান্ত নথি ও আদেশ যাচাই করে ১২ শিক্ষকের মধ্যে ৮ জনের বদলিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
৬ মিনিট আগে
রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। সাবেক এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে...
৯ মিনিট আগে
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে অক্টোবরজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১৪ মিনিট আগে
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। নিহত ফখরুদ্দিন বাবলু নামে ওই ব্যক্তি ৮০’র দশকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রলীগের
১৮ মিনিট আগে