
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে অক্টোবরজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।
‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, চালকদের অসতর্কতা, ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন চলাচল, পথচারীদের অসচেতনতা এবং সড়ক ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতার কারণে দুর্ঘটনা ঘটছে।
রাজশাহী নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় নিসচা। একই সঙ্গে সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে পুরো মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে ট্রাফিক সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা, সড়ক সাইন ও নির্দেশনা স্থাপন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে পদক্ষেপ, সড়ক দুর্ঘটনাবিষয়ক ভিডিও প্রদর্শনী, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা শিবির।
এ ছাড়া বাইকার ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ, দক্ষ চালকদের সম্মাননা, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবারকে সহায়তা, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা এবং দরিদ্র শিশুদের মধ্যে বই-খাতা-কলম বিতরণ করা হবে। ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির শেষ হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার রাজশাহী জেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ। এ সময় সংগঠনের সভাপতি ড. তৌফিক আহসান টিটু, সহসভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ ও মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ বিন আখতার আবিদ, অর্থ সম্পাদক মো. আবু তালেব, কার্যনির্বাহী সদস্য মো. আবদুর রহমান এবং দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
৮ মিনিট আগে
কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে বিএনপির প্রতিবাদ সভায় দক্ষিণ চট্টগ্রামের চার সংসদ সদস্য অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদী ও স্বৈরাচারীরা সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন।
৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোরশেদ আলম (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১০ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, অধিকাংশ প্রকল্পে নামমাত্র কাজ করা হয়েছে। আবার কয়েকটি প্রকল্পের কাজ শুরু না হলেও কাগজে-কলমে শতভাগ বাস্তবায়ন দেখানো হয়েছে।
১৩ মিনিট আগে