
মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া এলাকায় মধুমতী নদীর পাশের ইটভাটা রক্ষা বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বাঁধসংলগ্ন ‘মেসার্স বিশ্বাস ব্রিকস’ এলাকায় চাষ করা স্থানীয় এক চাষির প্রায় ১০ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে।
আজ বুধবার সকালে এ ঘটনার প্রতিকার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ক্ষতিগ্রস্ত রাজু আহমেদ বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইটভাটা ও ফসল রক্ষার এই বাঁধের একটি অংশ কেটে দেয়। মুহূর্তেই মধুমতীর পানি বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ধান কাটার ঠিক আগমুহূর্তে পুরো ফসল তলিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহমেদ জানান, অনেক ধারদেনা ও কঠোর পরিশ্রমে ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার আগমুহূর্তে দুর্বৃত্তের কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন ভেসে গেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
এদিকে ঘটনা জানাজানি হলে বাগবাড়িয়া গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা—এটি কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং বড় ষড়যন্ত্র। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা না হলে পুরো বাগবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত ও নদীভাঙনের কবলে পড়তে পারে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের মৃত্যুর জেরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের মানসিক নিপীড়নের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ।
৬ মিনিট আগে
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেকের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে...
১০ মিনিট আগে
‘উৎসবে গর্বে দায়িত্বে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা ও সনদ প্রদান দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
জাল স্বাক্ষর, ভুয়া সিল ও কাগজপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৩ কোটি টাকার কাপড়ভর্তি একটি ৪০ ফুট কনটেইনার বের করে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের দুই কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। কনটেইনারটি কীভাবে গেটের নিরাপত্তা পেরোল, তা তদন্ত চলছে।
১৬ মিনিট আগে