
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘১৬ বছর আওয়ামী লীগ এ দেশের জনগণকে শোষণ করেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষ কথা বলতে ভয় পেত। এই মাগুরা থেকে এমপি হয়ে ক্রিকেটার সাকিব (সাকিব আল হাসান) পালিয়েছে, সাইফুজ্জামান শিখর পালিয়েছে, তাদের নেতা কর্মীরা পালিয়েছে। কারণ একটাই, তারা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা তৈরি করেছিল।’
আজ মঙ্গলবার শহরের নোমানী ময়দানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘তারেক রহমানের নির্দেশ, ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের শোষণে বিএনপির যেসব নেতা কর্মী হামলা–মামলার শিকার তাদের মূল্যায়ন করা হবে। যারা সুযোগ সন্ধানী হয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলে অনুপ্রবেশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সজাগ থাকুন, এসব সুবিধাবাদী নেতা কর্মী ও সমর্থকদের ব্যাপারে।’
তারেক রহমান দেশে আসা প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, ‘তিনি কিছু আইনি জটিলতায় দেশে এখনই আসতে পারছেন না। তবে এসব আইনি জটিলতা কেটে গেলে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন বীরের বেশে।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করে তিনি বলেন, ‘মাগুরার একজন নেতা ছিলেন মেজর জেনারেল মাজেদুল হক। তখন ধানমন্ডি ২৭ এ বিএনপির কার্যালয় ছিল। দেখেছি তিনি সব সময় থাকতেন সেখানে। খুব ভদ্র ও গুনি নেতা মাজেদুল হক। তিনি মারা গেছেন। এই মাগুরা এলে তার কথা মনে পড়ে।’
মোনায়েম মুন্না আরও বলেন, ‘প্রকৃত নেতারা সব সময় দলকে ভালোবাসেন। তাই তারা দলের প্রয়োজনে অসৎ কাজ থেকে বিরত থাকেন। আপনারা সেরকম কর্মী হোন, এটা তারেক রহমান প্রত্যাশা করেন।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
৪১ মিনিট আগে
টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৭ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৭ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৭ ঘণ্টা আগে