
মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আসামি-পুলিশসহ প্রায় ১০ জন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আব্দুস সালাম (৫১) শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে।
আহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের পথচারী ইব্রাহিম সরদার ও তাঁর মেয়ে ইলমা এবং আসামি শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার ও ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান এবং পুলিশ সদস্য ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), কনস্টেবল শামীম মিয়া (৩৪), কনস্টেবল হাসান হোসেন (২৫) ও কনস্টেবল শরীফুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর থানার একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিন আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপটি। এ সময় মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় বিপরীত দিকে পথচারী এক শিশু ও তাঁর বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপটি। এ সময় দ্রুতগতি থাকায় সড়কেই উল্টে যায় আসামি বহনকারী গাড়িটি।
ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয়। আহত হন তিন আসামি, পাঁচ পুলিশ সদস্য ও দুই পথচারী। তাঁদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের ঢাকায় পাঠানো হয়েছে। মূলত সড়কে রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতেই দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের পিকআপ ভ্যানটি।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে