
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারভর্তি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজয় কুমার হাওলাদার নামে পিকআপচালক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হন তাঁর সহকারী। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অজয় কুমার বরগুনার পাথরঘাটার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকায় যাচ্ছিল একটি ট্রাক। সমাদ্দার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী পিকআপের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপচালক ও তাঁর সহকারী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক অজয় কুমারকে মৃত ঘোষণা করেন। সহকারীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বরিশালে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে রোগীদের ওপর। প্রতি এক ঘণ্টা পর লোডশেডিং হচ্ছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নতুন ভবন এবং জেনারেল হাসপাতালে। বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে শত শত রোগী দুর্ভোগে পড়েছে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটের সুযোগে রাজশাহী ও গাজীপুরের কালীগঞ্জে তেল মজুত ও কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ ঘণ্টা আগে
পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...
৭ ঘণ্টা আগে
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
৭ ঘণ্টা আগে