
পটুয়াখালীর বাউফলে চাঁদা না পেয়ে তরমুজচাষিকে কুপিয়ে-পিটিয়ে আহত করার জেরে স্থানীয়দের গণপিটুনিতে উজ্জ্বল কর্মকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ওই এলাকার তরমুজচাষি ফিরোজের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার দিন বিকেলে ফিরোজ তাঁর খেত থেকে তরমুজ সংগ্রহ করে ট্রলারে তুলছিলেন। এ সময় মিজানুর সাত-আটজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে এসে তরমুজ কাটায় বাধা দেন এবং ফের চাঁদা দাবি করেন।
এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা ফিরোজের ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীদের মধ্যে উজ্জ্বল কর্মকার, মিজানুর রহমান ও শামীম নামে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল কর্মকার মারা যান। গুরুতর আহত ফিরোজ ও শামীমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মিজানুর রহমান চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তরমুজ কাটতে নিষেধ করাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪৪ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে