
নাটোরে বোতলে তেল না দেওয়ায় একটি ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে শহরের হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার বিক্রয়কর্মীর নাম সানু রায় (৪৫)। তিনি নাটোর পেট্রোলিয়াম এজেন্সির বিক্রয়কর্মী। হামলাকারী শাহীন আলী শহরের হাফরাস্তা এলাকার বাসিন্দা।
জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে অভিযুক্ত শাহীন একটি বোতল নিয়ে ফিলিং স্টেশনে আসেন। তিনি বিক্রয়কর্মী সানুর কাছে তেল চান। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেলচালকেরা আগে তেল পাবেন জানিয়ে সানু বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কিছু সময় বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে শাহীন পাশের একটি ফার্নিচারের দোকান থেকে কাঠের বাটাম এনে সানুর ওপর অতর্কিত আক্রমণ করেন। এতে তাঁর দুই হাত জখম হয়। এ সময় তেলের অপেক্ষায় থাকা মোটরসাইকেলচালকেরা শাহীনকে ঘিরে ধরলে তিনি দ্রুত সটকে পড়েন। পরে ফিলিং স্টেশনের অন্য স্টাফরা সানুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত বিক্রয়কর্মী সানু বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা ধরে যেসব বাইকার লাইনে দাঁড়িয়ে আছেন, তাঁদের রেখে হুট করে শাহীন এসে বোতলে তেল চান। আমি বলেছি, আপনাকে তেল দিলে এখানে অন্যরা খেপে গিয়ে পরিস্থিতি খারাপ করতে পারে। এটা শুনে সে আমার ওপর হামলা করে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছি।’
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ফিলিং স্টেশনটিতে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে আগের মতোই তেল বিক্রি হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৯ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। তাই বিপণি বিতানসংলগ্ন ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না।
৩৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে রাতের আঁধারে সরকারি শালবাগান থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া শালবাগান থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত বনপ্রহরী...
৩৮ মিনিট আগে