Ajker Patrika

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২২: ২৬
কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
অভিযুক্তের ঘরে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ুমিছিলও করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

আজ সোমবার সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না করতে অভিযুক্ত পক্ষ বিভিন্ন লোকজনের মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করে। বিষয়টি আপস-মীমাংসার চেষ্টাও চালানো হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আজ সোমবার সন্ধ্যায় ওই এলাকার দুই শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাবুল শিকদারের বাড়ির সামনে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন বাড়িটিতে ভাঙচুর চালান। পরে সেখানে অগ্নিসংযোগ করেন।

অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে ঝাড়ু মিছিল বের করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে ঝাড়ু মিছিল বের করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমি এ ঘটনার বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে হাবুল শিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত