Ajker Patrika

সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি
সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর
ইট-পাটকেল নিক্ষেপ করে ফিলিং স্টেশনের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের পাকদী এলাকায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাকদী এলাকায় অবস্থিত সার্বিক ফিলিং স্টেশনে অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ফিলিং স্টেশনের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বক্তব্য জানতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত