Ajker Patrika

সাভারে শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকবে প্রশাসন: মাদারীপুরের ডিসি

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ২৭
সাভারে শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকবে প্রশাসন: মাদারীপুরের ডিসি
সেলিম হাওলাদার। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে শ্রমিক আন্দোলনে আহত হয়ে ১২ দিন মৃত্যু শয্যায় থাকার পর সেলিম হাওলাদার মারা গেছেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার। মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেছেন, শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরের বাসিন্দা রহিম হাওলাদার পরিবার নিয়ে ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ছেলে সেলিম। তিনি একটি জুতা কারখানায় কাজ করতেন। গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া দিয়ে সেলিমকে মারধর করা হয়।

এ সময় পোশাক কারখানার অন্য শ্রমিকরা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন মৃত্যু শয্যায় থাকার পরে সোমবার (১৬ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার সূত্রে আরও জানা যায়, ছেলের আয়েই তাদের পুরো সংসার চলত। তাঁর চিকিৎসার ব্যয় মেটাতেই হিমশিম খেতে হয়েছে পরিবারকে। ছেলেকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাবা-মা। আন্দোলনের নামে এমন সহিংসতায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর।

নিহত সেলিমের বাবা রহিম হাওলাদার বলেন, ‘আমার ছেলে এভাবে মারা যাবে, এই শোক কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিল সেলিম। আমরা এখন কী করে বাঁচব, আর সংসারই কীভাবে চলবে, এটা বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।’

নিহতের মা সেলিনা বেগম বলেন, ‘মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। একদিকে ছেলেকে হারানোর শোক, অন্যদিকে পরিবার নিয়ে এখন দুশ্চিন্তা। সরকার পাশে না দাঁড়ালে এখন বেঁচে থাকতে পারব না। আর যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের কঠিন বিচার চাই।’

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ‘শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদার নিহতের ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তাঁর পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত