
মাদারীপুরের আছমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে এক কিশোরকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্কুল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির নূর আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
পুলিশ ও স্কুল সূত্রের ভাষ্য, ওই ঘটনার জেরে আজ রোববার স্কুল ছুটির পর বের হওয়ার পথে নূর আলম বহিরাগতদের নিয়ে মিনহাজের ওপর হামলা চালায়। মিনহাজের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে এক বহিরাগতকে (১৪) দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্কুল ও কলেজের ভেতরে হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভোলার চরফ্যাশনে মো. আবুল বাশার (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
কবি, চিন্তক ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, ইসলামের সঙ্গে ফকির লালন শাহের কোনো বিরোধ নেই। লালন ইসলাম সংস্কারের জন্য আসেননি, আবার শরিয়ত-মারফত নিয়েও কোনো তর্ক তোলেননি। তিনি তাঁর নিজস্ব একটি পথের কথা বলেছেন, যাকে ‘নদীয়ার ভাবের ভুবন’ বলা যায়। এটা দর্শনচর্চা, ভাবচর্চা ও রসচর্চার অংশ।
৮ মিনিট আগে
পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
১৭ মিনিট আগে