
মাদারীপুরের কালকিনিতে হাসপাতালে স্ত্রী মোসা. লাবনী আক্তারের লাশ রেখে স্বামী রিফাত ঘরামী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। মারা যাওয়ার আগে ওই গৃহবধূ একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাবনী আক্তার বাবার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায়। বাবা হাসমত আলী খান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামের আব্দুর রব ঘরামীর ছেলে রিফাত ঘরামী ও বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে লাবনী আক্তার একই স্কুলে পড়ালেখা করত। সেখান থেকে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে নয় মাস আগে উভয়ে পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেন। পরে উভয় পরিবার তাদের এ বিয়ে মেনে নেয়। এর কিছুদিন পর স্বামীর বাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য লাবনীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। গতকাল শুক্রবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন আবার নির্যাতন করলে তা সইতে না পেরে ওই গৃহবধূ বিষপান করেন। খবর পেয়ে লাবনীর বাবার বাড়ির লোকজন এসে অসুস্থ অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল সেবাচীম হাসপাতালে ভর্তি করেন।
আজ শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ওই গৃহবধূ মারা যান। সকালে লাশ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যায়। এদিকে মৃতুর খবরে শ্বশুরবাড়ির লোকজনও গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিহতের বোন রাজিয়া সুলতানা বলেন, ‘আমার বোন লাবনী আক্তারের স্বামীর পরিবার তিন লাখ টাকা যৌতুক দাবি করে। তাদের দাবি করা যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময় তারা লাবনীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। তাই লাবনী তাঁর স্বামী ও পরিবারের নির্যাতন সইতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন। স্বামী ও তাঁর পরিবারের নামে আমরা মামলা করব। আমরা এই মৃত্যুর বিচার চাই।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম করিম সরকার...
৫ মিনিট আগে
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি ও শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাঁকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাত
১৩ মিনিট আগে
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক পদে থাকার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে। তাঁকে দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে জানা গেছে।
১৫ মিনিট আগে