
মাদারীপুরের রাজৈর উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চার যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের চালক শামীম মুন্সীকে (৪০) মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশালের মুলাদী উপজেলায় একটি অগভীর নলকূপে পানির পরিবর্তে গ্যাস উঠছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয়রা নলকূপের পাইপে আগুন দিলে তা জ্বলতে দেখা যায়।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বয়স হবে আনুমানিক ৩০ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরনে ছিল কালো রঙের শার্ট ও প্যান্ট।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দাউদকান্দিতে স্মার্টফোনের অপব্যবহার, মাদকাসক্তি, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা এবং শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে