
মাদারীপুরের রাজৈর থানা থেকে আদালতে নেওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামি পালিয়ে গেছেন। তাঁর নাম অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২)। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় আজ সোমবার রাজৈর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পলাতক অনিমেষ রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত ক্ষীতিশ চন্দ্র গাইনের ছেলে।
জানা গেছে, গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের টিসিবি গোডাউনের সামনে থেকে ২০টি ইয়াবা বড়িসহ অনিমেষ ও মালিক বালা নামের দুই যুবককে আটক করে থানা-পুলিশ। আজ দুপুরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে দুপুরে মাদারীপুর আদালতে নেওয়ার উদ্দেশ্যে থানা থেকে বের করে পুলিশ। গাড়িতে তোলার সময় পুলিশের এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে থানার ফটক থেকে হাতকড়ার মধ্য থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যান অনিমেষ।
এ ঘটনায় আসামিদের দায়িত্বে থাকা রাজৈর থানার দুই পুলিশ সদস্য আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে পলাতক আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক মামলার আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪২ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৪৪ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে