
লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়াদের নির্যাতনে মাদারীপুর রাজৈরের তছির ফকির (৪২) নামের এক যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। নিহত তছিরের ভাই শাহীন ফকির এ কথা নিশ্চিত করেন। তিনি জানান, দালালের প্রলোভনে পড়ে আট মাস আগে অবৈধভাবে ইতালি যাওয়ার জন্য দেশ ছেড়েছিলেন তছির। জমিজমা ও ধারকর্জ করে ৪৮ লাখ টাকা দালাল ও মাফিয়াদের দিতে বাধ্য হয়েছে পরিবার।
নিহত তছির রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালু ফকিরের ছেলে। তাঁর স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
জানা গেছে, দেশে চায়ের দোকান চালাতেন তছির ফকির। আট মাস আগে স্বরমঙ্গল গ্রামের মানব পাচারকারী দালাল রফিকুল ইসলাম বাঘার প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশে তিনি দেশ ছাড়েন। ২৫ লাখ টাকা খরচ করে তছির লিবিয়া যান। সেখানে গিয়ে মানব পাচারকারী মাফিয়াদের খপ্পরে পড়েন তিনি। বন্দিশালায় নির্যাতন করে তাঁর কাছ থেকে আরও ২০ লাখ টাকা হাতিয়ে নেয় মাফিয়ারা। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন তছির। এরপর চিকিৎসার কথা বলে দেশের বাড়ি থেকে আরও ২ লাখ ৩০ হাজার টাকা নেয় দালাল চক্র। জমিজমা বেচে ও ধারদেনা করে সব মিলিয়ে প্রায় ৪৮ লাখ টাকা তছিরের জন্য দিতে হয় পরিবারকে। এত টাকা দিয়েও তছিরের প্রাণ রক্ষা করা যায়নি। তছিরের মৃত্যু হলে লাশ গুম করার জন্য গেমঘরে নিয়ে যায় মানব পাচারকারীরা। তবে গতকাল মঙ্গলবার লিবিয়ায় অবস্থানরত পরিচিত ব্যক্তিরা তছিরের মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানান।
নিহত তছিরের ভাই শাহীন ফকির বলেন, ‘দালাল রফিকুল ইসলাম বাঘার প্রলোভনে পড়ে আমার ভাই ইতালি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে ভাই অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই দেশের হাসপাতালের আইসিইউতেও রাখা হয়েছিল। আমরা আমার ভাইকে দেশে ফেরত আনার কথাও বলি। কিন্তু তারা তা করেনি। শেষ তিন দিন ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। গতকাল আমাদের গ্রামের পরিচিত কয়েকজনের কাছ থেকে জানতে পারি, আমার ভাই মারা গেছে। এখন আমার ভাইয়ের লাশ দেশে আনার দাবি জানাই। পাশাপাশি দালালের বিচার চাই। আমার ভাইয়ের মারা যাওয়ার খবর জানতে পেরে দালাল তার পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছে। তাকে আমরা খুঁজে পাচ্ছি না।
তছিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মানব পাচারকারী দালাল রফিকুল ইসলাম বাঘা ও তার পরিবার এলাকা থেকে পালিয়েছে।’
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বলেন, ‘এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে আমাদের কিছু জানায়নি। তবে তাদের লাশ আনার ব্যাপারে সহযোগিতা চাইলে তা দেওয়া হবে। তা ছাড়া বিভিন্ন মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে রাজৈর থানার ওসি দালালের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
২ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে