
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭ মে) ভোর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজে নেমেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে।
আহত, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কাতলা এলাকার যুবকেরা পিকনিকের আয়োজন করেন। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘোরেন। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় এলে বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটির ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তাদের অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়। কিন্তু এ ঘটনায় সুমন সিপাহী নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, আহতদের মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি। রাতে উদ্ধার অভিযান চালানোর মতো যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে তেলের ঘানি দেখতে
১ মিনিট আগে
নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
২৩ মিনিট আগে
একসময়ের নির্ভরযোগ্য ও স্বস্তির রেলযাত্রা এখন যেন আতঙ্কের নাম। পুরোনো রেললাইন, জরাজীর্ণ ইঞ্জিন আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তির শঙ্কা। দেশের ব্যস্ততম রেলপথগুলোর একটি ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, মোহনগঞ্জ, জারিয়া, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম রুট। ৭০ বছর বা তারও বেশি পুরোনো
৩৩ মিনিট আগে
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন টেক্সটাইল শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টার অবরোধে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৩৬ মিনিট আগে