
মাদারীপুরের শিবচরে আকস্মিক ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে প্রচণ্ড বাতাস ও ঝড় বয়ে যায়।
প্রায় ৩০ মিনিটের ঝড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছ। বিভিন্ন হাটবাজারে দোকানের চালা ও সাইনবোর্ড ভেঙে পড়ে। বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুতের খুঁটি ও তার মেরামতের কাজ চলছিল।
শিবচর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সকালের ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় আটটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। তার ছিঁড়েছে ১৯৫টি স্থানে। বিদ্যুতের লাইনের ওপর গাছ ও ডালপালা পড়ে আছে ১৭৫টি স্থানে। মিটার ভেঙেছে ৭১ টি।
শিবচর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মঞ্জুরুল আলম বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের দল মাঠপর্যায়ে কাজ করছে। লাইন ঠিক করে বিদ্যুৎ-সঞ্চালন করতে দীর্ঘ সময় লাগবে।’ এ সময় তিনি গ্রাহকদের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে অনুরোধ করেন।

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে....
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের....
১ ঘণ্টা আগে