
মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে ঢুকতেই চোখে পড়বে নানা রঙের, নানা ধরনের ক্যাকটাস। কোনোটি লাল, কোনোটি হলুদ, কোনোটি রংধনু রঙের। আর কোনোটি নরম, কোনোটি শক্ত, কোনোটি কাঁটাভর্তি, কোনোটি কাঁটাহীন; অদ্ভুদ সব ক্যাকটাসের সমাহার। শোভা পাচ্ছে এ রকম দুই শ প্রজাতির ক্যাকটাস।
হর্টিকালচার সেন্টার জানায়, গাছপ্রেমীদের হাতে তুলনামূলক কমদামে বিচিত্র ক্যাকটাস তুলে দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন। ক্যাকটাসের চারা উৎপাদন করে সেগুলো বিক্রি করা হয়। গত দুই বছরে শুধু ক্যাকটাসই বিক্রি করা হয়েছে ৫ লাখ টাকার।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর বড় ব্রিজ এলাকায় মাদারীপুর হর্টিকালচার সেন্টারটি অবস্থিত। সংশ্লিষ্টরা জানান, সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস প্রথমে তাঁর ব্যক্তি উদ্যোগে ক্যাকটাস সংগ্রহ শুরু করেছিলেন। পরে প্রাতিষ্ঠানিকভাবে ক্যাকটাস সংগ্রহ করা হয়। এতে দুই বছরেই দুই শ প্রজাতির ক্যাকটাস শোভা পাচ্ছে এই সেন্টারে। এখন দেশের বিভিন্ন জেলাতেও এখান থেকে কিনে নেওয়া হচ্ছে ক্যাকটাস।
কর্তৃপক্ষ জানায়, সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির ক্যাকটাস থেকে বর্তমানে চারা উৎপাদনের কাজ চলছে। এগুলো তৈরির জন্য আলাদাভাবে দুটি ক্যাকটাস হাউস তৈরি করা হয়েছে। কিছু ক্যাকটাস আছে যেগুলোর বীজ থেকে, কিছু আছে যেগুলোর কাণ্ড থেকে গাছ বানানো হচ্ছে। আগামী বছরের মার্চে এগুলো বিক্রির উপযোগী হবে। গত দুই বছরে ক্যাকটাস বিক্রি হয়েছে ৫ লাখ টাকার।
বিচিত্র ক্যাকটাসের মধ্যে রয়েছে, চকলেট, পদ্মসেজী, ওপানশিয়া, ইউফরবিয়া টুলিয়রেনসিস, ডিভাইন, বিশপ’স ক্যাপ, র্যাটস টেইল, ফেইরি ক্যাসেল, ম্যামিলারিয়া, অ্যাস্ট্রোফাইটাম, রেইনবো, ওল্ড লেডি, হেমাটো, ব্রেইন, পিনাট, বানানা, বান্নি, ইচিনোপসিস, ক্যাটস টেইল, স্টেপেলিয়া, জিমনোক্যাকটাস, ফেরো ক্যাকটাস, গোল্ডেন ব্যারেল, লাভাভিয়া, কোরাল, ইউফরবিয়া, ওল্ডম্যান, নোটো, প্যারোডিয়া, ক্রিস্টেড, লেডি ফিঙ্গার, মাংকিটেইল ক্যাকটাস।
মাদারীপুরের ইতিহাস গবেষক সুবল বিশ্বাস বলেন, মাদারীপুরের হর্টিকালচারে দুই শ প্রজাতির ক্যাকটাস আছে; যা দেখতে খুবই সুন্দর। একসঙ্গে এত ক্যাকটাস সত্যিই প্রশংসাযোগ্য।
হর্টিকালচার সেন্টারে ঘুরতে আসা ফারজানা ইমু বলেন, ‘এখানে এলে মন ভরে যায়। এত এত প্রজাতির গাছ দেখে মন ভরে যায়।’
মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস বলেন, ‘প্রকারভেদে ক্যাকটাসের বিভিন্ন দাম হয়ে থাকে। সাধারণত ক্যাকটাসের দাম বেশি হয়। অনেকের ইচ্ছে থাকলেও দামের জন্য কিনতে পারেন না। তাই আমরা সংগ্রহ করা ক্যাকটাস থেকে চারা বানিয়ে থাকি। অল্প দামে ক্যাকটাসপ্রেমীদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছি।’

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় লস্কর ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে আগুন জ্বালিয়ে সাতক্ষীরা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাজেম আলী (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজেম আলী একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় গাড়িচাপায় মমিনুল হক (৪৯) নামের একজন নিহত হয়েছেন। তিনি একজন পুলিশ কনস্টেবলের বাবা। আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই...
২ ঘণ্টা আগে